চিঠিতে জানানো হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেসব কেন্দ্রে ভোটের আগের দিন এবং ভোটের দিন ধারণকৃত সব ফুটেজ ভবিষ্যতে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। এ ফুটেজগুলো সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপদে রাখা হবে।
তিন বছর আগে জর্ডান গিয়েছিলেন জান্নাতুন। সেখানে বাংলাদেশি মালিকানায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার অভিযোগ, ইকামা বাড়াতে বলায় কোম্পানি তাকে পুলিশে দেয়।
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতনের নিন্দার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ৩৮ বিশিষ্ট নাগরিক। সোমবার (৩০ জুন) তাঁরা গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।
কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ‘ধর্ষণ’ ও নিগ্রহের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও কনটেন্ট দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে নারী সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন ‘ধর্ষণ আইন সংস্কার জোট’। একই সঙ্গে ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
নরসিংদী জেলার শিবপুর উপজেলায় প্রবাসীর স্ত্রীর গোপনে ধারণ করা ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আল মামুন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও ক্লিপে নাহিদকে দেখা গেলেও অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি।