যুদ্ধ পরিস্থিতি

প্রতিবেদক, বিডিজেন

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরটি নিশ্চিত করেছে।
গতকাল বৃহস্পতিবার ভারতের জম্মুসহ কাশ্মীর সীমান্তবর্তী বেশ কিছু জায়গায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এয়ার রেইড সাইরেন শোনা গেছে এসব এলাকা। ধর্মশালায় সতর্কতার অংশ হিসেবে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি স্থগিত হয়ে যায়। ধর্মশালা ভারতের হিমাচল প্রদেশের শহর এবং এটি পাঠানকোট থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। পাঠানকোটে গতকাল সন্ধ্যায় পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়। উদ্ভুত পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিসিসিআইয়ের কাছে এই মুহূর্তে খেলোয়াড় ও আইপিএল সংশ্লিষ্টদের নিরাপত্তাই অগ্রাধিকার। হিন্দুস্তান টাইমসকে বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, জাতীয় স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইপিএল এই জায়গাতেই থেমে যাবে, নাকি বাকি খেলাগুলো পরে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে বিসিসিআই কিছু জানায় নি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, তারা খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার প্রস্তুতিও নিতে শুরু করেছে।
বিসিসিআই শিগগিরই আইপিএল স্থগিতের অনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ও অন্যান্য কর্মকর্তারা একে অন্যের সঙ্গে টেলি কনফারেন্স করে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।