logo
প্রবাসের খবর

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

ইতালির মিলানে একটি ব্যাংকের ভল্টে ঢুকে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউনিক্রেডিট ব্যাংকের ভিয়ালে চেরতোসা শাখায় ভল্টে প্রায় ৮ ঘণ্টা আটকে থাকার পর ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে।

ইউরোনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২৪ বছর বয়সী ওই বাংলাদেশি লকার থেকে টাকা চুরি করতে ভল্টে প্রবেশ করেন। এরপর রাত ৯টার দিকে সিসিটিভিতে নিরাপত্তা কর্মীরা দেখতে পান, ওই ব্যক্তি লকার খোলার চেষ্টা করছেন। নিরাপত্তা কর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলেও তাকে আটক করতে পারেনি। কারণ ভল্টের চাবি এমন একটি লকারে রাখা ছিল, যা পরের দিন সকাল ৮টার আগে খোলা সম্ভব ছিল না।

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাকে ‘গুরুতর চুরির চেষ্টার‘ অভিযোগে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর এক বিবৃতিতে ইউনিক্রেডিট বলেছে, তাদের অ্যালার্ম ব্যবস্থা সঠিকভাবে কাজ করেছে এবং কর্মীরা সঙ্গে সঙ্গে জরুরি সেবায় যোগাযোগ করেছেন।

আটক ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে