logo
প্রবাসের খবর

উর্বশীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ জানুয়ারি ২০২৫
Copied!
উর্বশীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস
উর্বশী রাউতেলা। ইনস্টাগ্রাম

বলিউডের আলোচিত ও সমালোচিত তারকা উর্বশী রাউতেলার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ কয়েক মাস আগে ফাঁস হয়েছিল। ২৩ সেকেন্ডের এ ভিডিও নিয়ে তখন বেশ আলোচনা–সমালোচনা হয়েছে। অনেকে মনে করেছিলেন, ভিডিওটি উর্বশীর অনুমতি ছাড়া ধারণ করা হয়েছে। কয়েক মাসের ব্যবধানে জানা গেল, তা হয়নি। এই ভিডিও ধারণের ক্ষেত্রে উর্বশীর সম্মতি ছিল।

খবর হিন্দুস্তান টাইমসের।

Urvashi Rautela 3

ফাঁস হওয়া সেই ভিডিও নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন উর্বশী। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন, আমাদের সিনেমা নিয়ে কোনো ধরনের হাইপ নেই, আলোচনাও নেই। এ সিনেমার জন্য জমি বিক্রি করতে হয়েছে। তারা এমনটাও বলেছিলেন, সিনেমাটি নিয়ে যদি কোনো আলোচনা তৈরি করা না যায়, তাহলে ঋণ পরিশোধের বিপরীতে রাস্তায় দাঁড়াতে হবে।’

Urvashi Rautela 4

কথা প্রসঙ্গে উর্বশী বলেছেন, ‘আমার ম্যানেজারের সঙ্গে নির্মাতারা এসে আলোচনা করেন এবং অনুমতি নেন আমাদের। আর আমাদের সিনেমার দৃশ্য এমনই ছিল, আলাদা কিছু শুটিং করিনি। এ জন্য তিনি বলেছিলেন, এটি আমরা আরও আগে মুক্তি দিতে পারি কি না। আর প্রযোজকদের কথা ভেবে প্রমোশনের জন্য এমনটা করি। এটা ছিল “ঘুষপেটিয়া” সিনেমার দৃশ্যের।’

Urvashi Rautela 5

এদিকে নতুন বছরের শুরুতেই উর্বশী রাউতেলাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। ‘ডাকু মহারাজ’ ছবির একটি গানের দৃশ্যে উপস্থাপন নিয়ে এ আলোচনা। উর্বশী কিছু করবেন আর বিতর্ক হবে না, তা কি হয়! ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামে একটি গানে উর্বশীর নাচের ভঙ্গিকে ‘আপত্তিকর’ আখ্যা দিয়ে প্রবল সমালোচনা চলে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২ জানুয়ারি মুক্তি পায় ‘দাবিডি দিবিডি’ গানটি। এটি প্রকাশ্যে আসার পর থেকেই রোষানলে পড়েন উর্বশী রাউতেলা।

Urvashi Rautela

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার হাত ধরে বলিউডে পথচলা শুরু উর্বশী রাউতেলার। তবে তাঁর ক্যারিয়ারে হিট ছবি সেভাবে নেই বললেই চলে। বরাবরই নানা বিতর্কের কারণে খবরের শিরোনাম হয়েছেন উর্বশী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে