logo
প্রবাসের খবর

পাকিস্তানে নিহত ২৬, ভারতে ১২: এএফপির প্রতিবেদন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ মে ২০২৫
Copied!
পাকিস্তানে নিহত ২৬, ভারতে ১২: এএফপির প্রতিবেদন
পাকিস্তানে হামলার পর সরকারি স্বাস্থ্য ও শিক্ষা কমপ্লেক্সের ক্ষতিগ্রস্ত ভবন থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: এএফপি

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গতকাল মঙ্গলবার (৬ মে) মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। এরপর থেকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির সেনারা সীমান্তে ভারী কামানের গুলি বিনিময় করেছে।

খবর বার্তা সংস্থা এএফপির।

এসব ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসলামাবাদ বলছে, ভারতের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অপরদিকে নয়াদিল্লির দাবি, পাকিস্তানের গোলাগুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

পহেলগামে সন্ত্রাসী হামলায় ইসলামাবাদের হাত রয়েছে, দিল্লির এমন অভিযোগ তোলার দুই সপ্তাহ পর পাকিস্তানে ভারতের সামরিক হামলার ঘটনায় দেশ দুটি যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।

এএফপি জানায়, ১৯৪৭ সালে এই উপমহাদেশ থেকে ব্রিটিশদের উৎখাতের পর শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশ দুটি একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছে।

এদিকে পাকিস্তানে হামলার পর ভারতীয় সেনাবাহিনী জানায় যে, তারা পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের ৯টি ঘাঁটি ধ্বংস করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এই হামলাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভ্যন্তরীণ জনপ্রিয়তা বাড়ানোর উপলক্ষ বলে উল্লেখ করেছেন। তবে তিনি জানান যে, ইসলামাবাদ হামলার উপযুক্ত জবাব দিয়েছে।

তিনি এএফপিকে বলেন, 'প্রতিশোধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হিসাব চুকাতে আমাদের বেশি সময় লাগবে না।'

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ৫টি ভারতীয় জেট বিমানকে সীমান্তে ভূপাতিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের ঊর্ধ্বতন এক নিরাপত্তা সূত্র জানায়, তাদের ৩টি যুদ্ধবিমান নিজ ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

২ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে