logo
প্রবাসের খবর

জাল ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা, ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৫
Copied!
জাল ভিসা নিয়ে প্রবেশের চেষ্টা, ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা
জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: রয়টার্স

জাল ভিসা ব্যবহার করে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টার অভিযোগে ১৬ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটির বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি (বিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, গত শুক্রবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর যাত্রীদের তথ্য ও চলাচলের ধরন বিশ্লেষণ করে বিএমএ কর্মকর্তারা তাদের আচরণকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন।

বিএমএর ভারপ্রাপ্ত কমিশনার জেন থুপানা জানান, উৎসব মৌসুমে তারা মানব পাচার, অনিয়মিত অভিবাসন ও আন্তঃসীমান্ত সংগঠিত অপরাধ দমনে কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা-ভিত্তিক নজরদারি জোরদার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, এটি মানব পাচার সিন্ডিকেটগুলোর বহুল ব্যবহৃত একটি কৌশল। সাধারণত এসব সিন্ডিকেট দক্ষিণ আফ্রিকাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করে, পরে আবার দক্ষিণ আফ্রিকায় ফেরে।

আটক বাংলাদেশি সবাই পুরুষ। পাসপোর্ট ক্লিয়ারেন্সের সময় তারা যাত্রীদের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তদন্তে তাদের ভিসা ও ভ্রমণ নথি জাল বলে প্রমাণিত হয়।

ঘটনায় জড়িত কর্মকর্তাদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করে জেন থুপানা বলেন, এই আটক বিএমএর গোয়েন্দা-নির্ভর সীমান্ত ব্যবস্থাপনার কার্যকারিতা স্পষ্টভাবে তুলে ধরে। তিনি জানান, উন্নত যাত্রী তথ্য বিশ্লেষণ, আচরণগত প্রোফাইলিং এবং স্থলভিত্তিক নজরদারিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সংস্থাটি।

বিএমএর ভারপ্রাপ্ত কমিশনার জেন থুপানা বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে আমরা দক্ষিণ আফ্রিকার প্রবেশপথগুলো সুরক্ষিত রাখতে কাজ করছি। জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

এদিকে, অবৈধ অভিবাসীদের বহনের দায়ে সংশ্লিষ্ট এয়ারলাইনকে প্রতিজনের জন্য ১৫ হাজার র‍্যান্ড করে জরিমানা করা হবে বলে জানিয়েছে বিএমএ। ফ্লাইটে তোলার আগে যাত্রীদের ভ্রমণ নথির সত্যতা যাচাই করা এয়ারলাইনের দায়িত্ব ছিল। পাশাপাশি, বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর খরচও এয়ারলাইনকে বহন করতে হবে।

ধারণা করা হয়, বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ৩ লাখ ৫০ হাজারের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন। তাদের অধিকাংশই ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠনের পর, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দেশটিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। এর আগে বর্ণবৈষম্যবিরোধী নীতির কারণে বাংলাদেশ, ভারত তাদের নাগরিকদের দক্ষিণ আফ্রিকা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে