logo
প্রবাসের খবর

আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আগস্টে ৪০০ বাংলাদেশির ভিসা আবেদন রিভিউ করেছে ভারত

বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও আগস্ট মাসে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ৪০০টিরও বেশি ভিসা আবেদন রিভিউ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত দুই মাস ধরে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো শিক্ষার্থীদের এবং জরুরি চিকিৎসার উদ্দেশ্যে সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়া করছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের এক সরকারি কর্মকর্তার বরাতে জানা যায়, গত বছর বাংলাদেশিদের জন্য প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু করা হয়েছিল। তবে গত দুই মাস ধরে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শুধু শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসা সংক্রান্ত কিছু ভিসার প্রক্রিয়াকরণ সীমিত আকারে চলছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগস্টে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে ৪৩৪টি প্রিয়ার রেফারেল চেক (পিআরসি) কেস ক্লিয়ার করা হয়েছে। একই মাসে পাকিস্তানের ক্ষেত্রে এই ধরনের মামলার সংখ্যা দাঁড়ায় ৮৭৮টি।

পিআরসি হলো এমন প্রক্রিয়া, যেখানে ভিসা ইস্যুর আগে গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থার মাধ্যমে আবেদনকারীর তথ্য যাচাই করা হয়। তবে, ওই সময়ে মোট কতগুলো ভিসা ইস্যু করা হয়েছে, তা জানা যায়নি।

ভারত বাংলাদেশকে ১৫টি ক্যাটাগরির ভিসা দেয়, যার মধ্যে রয়েছে ‘জরুরি পরিষেবা’।

ভারত সরকার জানায়, বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৩ সালের ২৮ জানুয়ারি স্বাক্ষরিত সংশোধিত ভ্রমণ চুক্তি এবং বিভিন্ন সময়ে জারি করা প্রশাসনিক নির্দেশাবলী দ্বারা পরিচালিত হয়। এ ছাড়া কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ৪৫ দিনের মেয়াদে ভিসা ছাড়া ভারতে থাকার চুক্তিও রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যায় বাংলাদেশ থেকে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কঠোর সতর্কতায় রয়েছে। বৈধ নথি বা ভিসা ছাড়া কাউকে দেশে প্রবেশ করতে না দেওয়ার জন্য ভারত সরকারের কাছ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে