logo
খবর

বাংলাদেশিদের জন্য ভিসায় দারুণ সুবিধা আনল মেক্সিকো

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ ডিসেম্বর ২০২৪
Copied!
বাংলাদেশিদের জন্য ভিসায় দারুণ সুবিধা আনল মেক্সিকো

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের সুবিধা ও সফরের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে মেক্সিকো। এতদিন ভিসা আবেদনের জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত মেক্সিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হতো। এখন থেকে তা আর করতে হবে না।

নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশিরা এখন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে বা বিশ্বব্যাপী অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেক্সিকান অভিবাসন বিধিমালা অনুযায়ী সব দেশের দর্শনার্থীরা ভিসা ছাড়াই ১৮০ দিন পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। তবে শর্ত থাকে, তাদের বৈধ পাসপোর্ট এবং কানাডা, আমেরিকা, জাপান, যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ড বা শেনজেন অঞ্চলের যেকোনো দেশের বৈধ ভিসা থাকতে হবে।

এবারের এই সুবিধা বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের প্রচার, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে