logo
খবর

পাকিস্তানে কেমন আছেন রিশাদ ও নাহিদ রানা?

পাকিস্তানে ভারতের হামলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ মে ২০২৫
Copied!
পাকিস্তানে কেমন আছেন রিশাদ ও নাহিদ রানা?
রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও পাল্টা হামলা করে ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। একই সঙ্গে কাশ্মীরসংলগ্ন ভারতের কয়েকটি সেনা ঘাঁটিতেও হামলা করেছে পাকিস্তান। এই সময় পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশের ২ ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএল খেলতে পাকিস্তানে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও ফাস্ট বোলার নাহিদ রানা। এ মৌসুমে পিএসএলে খেলার জন্য বিসিবি তিন বাংলাদেশি ক্রিকেটারকে ছাড়পত্র দেয়। রিশাদ, রানার সঙ্গে ছাড়পত্র পান ব্যাটসম্যান লিটন দাসও। কিন্তু পিএসএলের আগেই চোটে পড়ায় তাঁর সেখানে যাওয়া হয়নি। রিশাদ লাহোর কালান্দার্স ও নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলছেন।

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত এবং অনেক আহত হয়েছে। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।

বাংলাদেশের ২ ক্রিকেটারের সঙ্গে বিসিবি যোগাযোগ রাখছে। পাকিস্তানে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর বরাতে বাংলাদেশের একটি গণমাধ্যম তথ্যটি জানিয়েছে। বিসিবি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে ২ ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনবে বোর্ড।

এদিকে এ মাসেই ৫টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরের কথা আছে বাংলাদেশে ক্রিকেট দলের। এই পরিস্থিতিতে সফরটি আদৌ হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি বিসিবি।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে