logo
খবর

কোহলি-রোহিতদের বাংলাদেশ সফর অনিশ্চিত

প্রতিবেদক, বিডিজেন০৩ মে ২০২৫
Copied!
কোহলি-রোহিতদের বাংলাদেশ সফর অনিশ্চিত
বর্তমান পরিস্থিতিতে আগস্টে বাংলাদেশ সফরে না-ও আসতে পারে ভারত।

গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে চলছে টানাপোড়েন। সেই টানাপোড়েনের জেরে আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরও পড়ে গেছে অনিশ্চয়তার মুখে। ভারতীয় ইংরেজি গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আগস্টে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফর অনিশ্চিত।

আগস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। তবে সফরটি আটকে যেতে পারে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। পত্রিকাটি লিখেছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে সফরটি অনিশ্চিত।

ভারতের এই বাংলাদেশ সফর পূর্ব নির্ধারিতই। এটি ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ। যেটি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আগেই অনুমোদন করেছে। সম্প্রতি বাংলাদেশের একজন সাবেক সেনা কর্মকর্তা ভারত নিয়ে একটি মন্তব্য করেছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই মন্তব্যের কারণেই ভারতের এই সফর আটকে যেতে পারে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, সাবেক ওই সেনা কর্মকর্তার বক্তব্যকে বাংলাদেশ সরকার সমর্থন করে না।

টাইমস অব ইন্ডিয়া ‘আন্তঃসীমান্ত উত্তেজনা উপমহাদেশের ক্রিকেটসূচিকে ব্যাহত করতে পারে’ শিরোনামের একটি খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলুল রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য (সেভেন সিস্টার্স) দখল করে নেওয়ার কথা বলেছেন। তিনি চীনের সঙ্গে একটি যৌথ সামরিক সহযোগিতা-ব্যবস্থা গঠনের কথাও বলেছেন। এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে বলা হয়েছে ওই প্রতিবেদনে। একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘সফরের অনেক কিছুই এখনো চূড়ান্ত হয়নি। তাই এই সফর বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতি সফরটি না হওয়ার সম্ভাবনাই বেশি।’

মেজর জেনারেল ফজলুর রহমান গত ২৯ এপ্রিল ফেসবুক পোস্ট দিয়েছিলেন। গতকাল শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলতে চায় যে মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা সাম্প্রতিক মন্তব্যগুলো স্রেফ তাঁর ব্যক্তিগত। এসব মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না এবং তাই সরকার কোনোভাবেই এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সব জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

ফজলুর রহমান সাবেক বিডিআরের (বর্তমানে বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এক সময়। এই মুহূর্তে এই সেনা কর্মকর্তা ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে