logo
খবর

আসনভিত্তিক বা সংখ্যানুপাতিক কোনোটিই একেবারে নিখুঁত নয়: বদিউল আলম মজুমদার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ আগস্ট ২০২৫
Copied!
আসনভিত্তিক বা সংখ্যানুপাতিক কোনোটিই একেবারে নিখুঁত নয়: বদিউল আলম মজুমদার
‘জুলাই সনদ: আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি: প্রথম আলো

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তারা কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব করেছেন। এর মধ্যে নিম্নকক্ষ হবে বর্তমান আসনভিত্তিক। আর উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর)। সংবিধান সংস্কার কমিশনও একই রকম প্রস্তাব করেছে।

খবর প্রথম আলোর।

বদিউল আলম মজুমদার বলেন, এই দুটো পদ্ধতিরই কিন্তু ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিকও আছে। ভালো দিক আছে, খারাপ দিকও আছে। কোনোটিই ‘অ্যাবসলিউটলি পারফেক্ট’ তথা একেবারে নিখুঁত নয়।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ‘জুলাই সনদ: আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বদিউল আলম মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে তাঁর একটি বক্তব্য খণ্ডিতভাবে ভাইরাল করা হয়েছে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘সম্প্রতি আমার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। যে বক্তব্যটা ভাইরাল হয়েছে, ওটার কোনো সূত্র নেই, ওটা কবে, কোথায় আমি বক্তব্য দিয়েছি। শুধু তা–ই নয়, এটা খণ্ডিতভাবে উত্থাপন করা হয়েছে পিআর পদ্ধতির ব্যাপারে। আমি নাকি পিআর পদ্ধতির বিপক্ষে, এ রকম অবস্থান নিয়েছি।’

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, খণ্ডিত যে বক্তব্যের মাধ্যমে ভুল–বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তিনি আশা করেন তার অবসান হবে। এ জন্যই তারা দুটোরই (আসনভিত্তিক ও সংখ্যানুপাতিক পদ্ধতি) প্রস্তাব করেছেন।

বদিউল আলম মজুমদার বলেন, সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মানুষের অধিকার। যে সংবিধানে অধিকারগুলো যত বিস্তৃত হয়, মানুষ তত বেশি অধিকার উপভোগ করেন। ১৯৭২ সালের সংবিধানে সেটা (মানুষের অধিকার) সংকুচিত করা হয়েছে। ঐকমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে মানুষের মৌলিক অধিকারের পরিধি বাড়ানের চেষ্টা করছেন বলে জানান তিনি।

পাশাপাশি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে যাতে স্বাধীন প্রতিষ্ঠান হয়, যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারে, তারা সেই চেষ্টাও করেছেন বলে জানান নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান।

জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কের বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, জুলাই জাতীয় সনদে তারা জাতিসংঘ ঘোষিত যে তথ্য, সেটা বিবেচনায় নিয়েছেন। জুলাই ঘোষণায় সরকারের দেওয়া তথ্যের সঙ্গে তাদের সংখ্যার অমিল আছে। এই বিষয়ের সুরাহা হয়ে যাবে বলে মনে করেন তিনি।

গণতন্ত্রের জন্য দেশের জন্য সবাই এক—এতটুকু যদি ঠিক থাকে, তাহলে কোথাও তেমন কোনো সমস্যা হবে না বলে গোলটেবিল বৈঠকে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘ভিন্নমত থাকবে, ভিন্নপথ থাকবে, ভিন্ন অবস্থান থাকবে। তবে দেশের স্বার্থে শেষ পর্যন্ত ভিন্ন ভিন্ন পথ বেয়ে আমরা একই গন্তব্যে পৌঁছাব।’

মাহাদী আমিন বলেন, ‘যদি আমরা জুলাই সনদের কথাই বলি বা অন্য যেকোনো নামে জোর করে কাউকে চাপিয়ে দেওয়া হয় যে তুমি এটা ভিন্ন কথা বলছ, এটা হবে না। এটাই মানতে হবে। এটাও তো গণতান্ত্রিক আচরণ নয়। এটাও একটা ভিন্নতান্ত্রিক স্বৈরশাসন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, ‘বিএনপির দিক থেকে আমরা বলছি, আমাদের জার্নিটা ডিফারেন্ট (যাত্রাটা ভিন্ন) হতে পারে। বাট ডেস্টিনেশন (কিন্তু গন্তব্য হচ্ছে) হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আমরা সত্যিই মানবাধিকারটা নিশ্চিত করতে পারব। সত্যিই আইনের অনুশাসনটা প্রতিষ্ঠা করতে পারব। সত্যিই সবার বাক্‌স্বাধীনতা দিতে পারব।’

সব রাজনৈতিক দল এক হলে জুলাই সনদ এখনই বাস্তবায়ন সম্ভব বলে গোলটেবিল বৈঠকে মত দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য কামাল হোসেন বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি থাকা দরকার।

শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ অভিযোগ করেন, জুলাই গণ–অভ্যুত্থানে যেসব পরিবারের সদস্যরা শহীদ ও আহত হয়েছেন, তাদের নানাভাবে হুমকি দিচ্ছে পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তিনি এসব পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান ইনামের সভাপতিত্বে এবং সাংবাদিক জুবায়ের ইবনে কামালের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) মহাসচিব মমিনুল আমিন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি প্রমুখ।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে