logo
খবর

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন ১৮ নভেম্বর

প্রতিবেদক, বিডিজেন০৯ নভেম্বর ২০২৫
Copied!
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন ১৮ নভেম্বর
নির্বাচন ভবনে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: বিডিজেন২৪

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘আপনারা জানেন, আমরা আমাদের প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপটি লঞ্চ করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। তবে এখন সিদ্ধান্ত হয়েছে, আমরা এটি ১৮ নভেম্বর লঞ্চ করব।’

তিনি আরও বলেন, এর মূল দুটি কারণ আছে। প্রথমত, ১৬ নভেম্বর পড়েছে রোববার, যেদিন বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। যদিও আমাদের দেশে আমরা কাজ করি, তবে আন্তর্জাতিক দিক বিবেচনা করে দেখা গেল ১৮ তারিখে লঞ্চ করা উত্তম হবে। দ্বিতীয়ত, ওই দিন অর্থাৎ ১৮ নভেম্বর আমরা চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করব।’

‘সেই কারণে সময় পরিবর্তন করা হয়েছে। লঞ্চিংয়ের নির্দিষ্ট সময় পরে জানানো হবে। আমরা আগেই বলেছিলাম যে, ১৬ নভেম্বর আমরা “আউট অব কান্ট্রি ভোটিং” এবং আইসিপিবি’র পোস্টাল ভোট বিডিং অ্যাপটি উদ্বোধন করব। এখন সেটির উদ্বোধন ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে—এটাই আজকের মূল বিষয়,’ যোগ করেন তিনি।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে