logo
সুপ্রবাস

জেদ্দায় মহান বিজয় দিবস উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৪
Copied!
জেদ্দায় মহান বিজয় দিবস উদ্‌যাপন
সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস পালন করেছে।

১৬ ডিসেম্বর (সোমবার) সূর্যোদয়ের পর জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির।

এরপর কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে কনসাল জেনারেলের নেতৃত্বে কনস্যুলেটের সব কর্মকর্তা কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

Jeddah 2

পরে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (জাতীয় পাঠ্যক্রম) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (ইংরেজি শাখা) শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বাংলাদেশ বিমান অফিসের কর্মকর্তা–কর্মচারী, স্থানীয় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার নেতা এবং গণমাধ্যমের সাংবাদিকেরা অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Photo-06

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। পরে মহান বিজয় দিবসের ওপর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত একটি বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

Photo-04

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (জাতীয় পাঠ্যক্রম) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি শাখা) আয়োজিত অনুষ্ঠানে কনসাল জেনারেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি স্কুলের শিক্ষার্থীদের, তথা নতুন প্রজন্মকে দেশ উন্নয়নে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ দিন সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (জাতীয় পাঠ্যক্রম) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (ইংরেজি শাখা) ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে কনসাল জেনারেল পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট মেজবান

উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, "কুয়ালালামপুরের এই হাংতুয়া এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের দেশি খাবারের আসল স্বাদ দেওয়ার জন্য আমরা মেজবান রেস্টুরেন্ট করেছি। যেহেতু এখানে বসবাসরত বাংলাদেশির মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের মানুষ। তাই আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা খাবারও পরিবেশন করব।

৪ দিন আগে

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বার্লিনে বিশ্বসংস্কৃতির মিছিলে নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা

বিগত বছরগুলোর মতো এবারও বার্লিনের বেঙ্গলিশে কুলটর ফোরামের উদ্যোগে এ উৎসবে শরিক হয়েছিলেন জার্মানপ্রবাসী বাংলাদেশিরা। নারীরা লাল শাড়ি, কপালে টিপ, খোঁপায় রঙিন ফুল ও দেশীয় অলংকার পরে উৎসবে অংশ নেন। পুরুষেরা পরেন লুঙ্গি, ফতুয়া। মাথায় বাঁধেন গামছা।

৪ দিন আগে

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

কুয়েতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের স্মরণে সভা ও দোয়া মাহফিল

সভায় বক্তারা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা, চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন।

৫ দিন আগে

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

সংহতি জানাতে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে বাংলাদেশ

দূতাবাস বলছে, চলমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকায় এবং এর ফলে কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় এই সহায়তা কুয়েতের কৌশলগত খাদ্য মজুত শক্তিশালীকরণ এবং জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

৫ দিন আগে