logo
সুপ্রবাস

দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব
দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর বসন্ত উৎসবে অতিথি ও আয়োজকেরা

সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর উদ্যোগে দুবাইয়ের মুশরিফ পার্কে এই উৎসব আয়োজন করা হয়।

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে বাসন্তি সাজের নানা রকম পোশাক পরিহিক অসংখ্য পরিবারের উপস্থিতিতে উৎসব পরিণত হয় বাংলাদেশিদের এক ব্যতিক্রমী মিলন মেলায়। তাদের সাজ নজর কাড়ে পার্কে আসা বিভিন্ন দেশের দর্শনার্থীদের।

দিনব্যাপী আয়োজিত উৎসবে ছিল বিভিন্ন বয়সীদের জন্য খেলাধূলা, আইস ডান্স, নৃত্য, কবিতা আবৃত্তি, বসন্ত সাজ প্রতিযোগিতা, নারীদের মুখে পানি নিয়ে দৌড় প্রতিযোগিতা।

লেডিস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বর্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ।

আয়োজনে ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহসভাপতি সাদিয়া আফছার, সহসভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কোঅর্ডিনেটর শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, টিম লিডার মহসিনা সুলতানা তানিয়া, ইশিকা পারভিন, ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও দেখুন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

আলোচনা পর্বে ভ্যানক্যুভারে বসবাসরত একজন মুক্তিযোদ্ধাসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সম্পৃক্ত এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ তাদের বক্তব্য দেন।

১০ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১২ ঘণ্টা আগে

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

২ দিন আগে

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেণ।

৪ দিন আগে