logo
সুপ্রবাস

জেনেভায় বাংলাদেশ উইমেনস ডায়াসপোরার পিঠা উৎসবে মিলনমেলা

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড২০ ডিসেম্বর ২০২৫
Copied!
জেনেভায় বাংলাদেশ উইমেনস ডায়াসপোরার পিঠা উৎসবে মিলনমেলা

সুইজারল্যান্ডের জেনেভা শহরের রু দ্য লিওনের একটি হলে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

বাংলাদেশ উইমেনস ডায়াসপোরা জেনেভার উদ্যোগে এবং বাংলাদেশ ক্লাব জেনেভার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি সারা দিনব্যাপী চলমান ছিল। দুই শতাধিক বাংলাদেশির উপস্থিতিতে হলটি যেন রূপ নেয় এক টুকরো শীতের বাংলাদেশে।

Pitha Festival 2

জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

এ ছাড়া, জেনেভাস্থ বাংলাদেশ মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহ ও সমর্থন জোগান।

Pitha Festival 3

প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি, খাদ্য ও ঐতিহ্য তুলে ধরার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ক্লাব জেনেভার সহসভাপতি রবিউল আউয়াল, সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার ও সাংস্কৃতিক সম্পাদক সহিদুল আলম স্বপন। তাদের বক্তব্যে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

Pitha Festival 4

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী অবন্তী ও রবিন বড়ুয়া। তাদের কণ্ঠে দেশাত্মবোধক ও লোকগানের সুরে পুরো হল মুখরিত হয়ে ওঠে। পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক আকর্ষণীয় ফ্যাশন শো, যা দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

Pitha Festival 5

নৃত্য ও সংগীতের সমন্বয়ে সাজানো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে যোগ করে বাড়তি আনন্দ। স্বরচিত পুঁথি পাঠ করেন কুদরত এলাহী টুকু।

Pitha Festival 6

পরিশেষে ভাপা পিঠা, পাটিসাপটা, দুধচিতই, চন্দ্রপুলি, নকশি পিঠা ও নানা রকম ঘরোয়া মিষ্টান্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পিঠার স্বাদ, গানের সুর আর প্রবাসী মিলনমেলায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

Pitha Festival 7

এই পিঠা উৎসব আবারও প্রমাণ করল, হাজার মাইল দূরেও প্রবাসীরা হৃদয়ে ধারণ করে রেখেছেন বাংলার শেকড়, সংস্কৃতি ও উৎসবের উষ্ণতা।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে