logo
সুপ্রবাস

দুবাইয়ে মাওলানা স্মৃতি সংসদের পুনর্মিলনী ও সিআইপি সংবর্ধনা

মাহবুব সরকার, আবুধাবি থেকে২৮ ডিসেম্বর ২০২৫
Copied!
দুবাইয়ে মাওলানা স্মৃতি সংসদের পুনর্মিলনী ও সিআইপি সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাওলানা স্মৃতি সংসদের পুনর্মিলনী ও সিআইপি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়ার সর্তারকূল হযরত মাওলানা রমজান আলী (রহ:) স্মৃতি সংসদের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে এই পুনর্মিলনী ও সিআইপি সংবর্ধনা আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুবাইয়ের মুশরিফ পার্কে দেশীয় ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, পিঠাপুলি ও নৈশভোজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আয়োজনে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার হলদিয়ার দুজন সিআইপি। তারা হলেন আবুধাবিপ্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ ওসমান আলী ও দুবাইপ্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাসান মোরশেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবিপ্রবাসী রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আসলাম উদ্দিন হাশেম, দুবাই ব্রেকফাস্ট রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোহাম্মদ নাসের, শারজাহপ্রবাসী আইটি ব্যবসায়ী প্রকৌশলী গোলামুর রহমান মন্জু ও মোছাফ্ফাপ্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আজম খান প্রমুখ।

সংগঠনের সভাপতি সাংবাদিক এম আবদুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান। বক্তব্য দেন মোজাম্মেল হক, মোহাম্মদ রাশেদ চৌধুরী, মোহাম্মদ সোহেল চৌধুরী, মোহাম্মদ দুলাল চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট পরিচালনায় ছিলেন মোহাম্মদ জাগের, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নোমান, এম আলমগীর, মোহাম্মদ লিটন ও ইমরান প্রমুখ।

আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক শিশুকিশোর ও নারী–পুরুষের সরব উপস্থিতিতে মুশরিফ পার্ক পরিণত হয় প্রাণবন্ত এক সর্তারকূলে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। আয়োজনকারীরা সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সহযোগিতা নিয়ে ভবিষ্যতে আরও বড় অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে