logo
সুপ্রবাস

লিসবনে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের ইফতার

সুমন হোসেন, পর্তুগাল১৮ মার্চ ২০২৫
Copied!
লিসবনে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের ইফতার

রমজান উপলক্ষে পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে গঠিত ব্যবসায়িক সংগঠন মোরারিয়া বিজনেস ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও ইফতার মাহফিল।

গত রোববার (১৬ মার্চ) পর্তুগালের রাজধানী লিসবনের রোমার লিটন টার্কিশের হল রুমে এ ইফতারের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশি ব্যবসায়ী, সামাজিক–রাজনৈতিক সংগঠনের নেতাসহ দেশি–বিদেশি প্রায় তিন শ অতিথি অংশ নেন।

ইফতার আগে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব মাসুম আহমদ এবং সদস্য ইকবাল আহমদ কাঞ্চনের যৌথ সঞ্চালনায় রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মার্তিম মনিজ বড় মসজিদের ইমাম ও খতিব কায়েছ আহমদ আবদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন মোরারিয়া বিজনেস ফোরামের সদস্য এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিসবনের বাংলাদেশ দূতাবাসের দূতালয়প্রধান এস এম গোলাম সরওয়ার, পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়শনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, উদ্যোক্তা রনি হোসাইন, আবদুল মুকিত চৌধুরী সেলিম, আবদুল হাকিম মিনহাজ, রাসেল আহম্মেদ, শাহাব উদ্দীন।

এ ছাড়া, অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইমরান খান, যুগ্ম সদস্যসচিব আহমেদ লিটন, সদস্য ডাল্টন জহির, আনোয়ার হোসেন, সুমন হোসেন, লাবনী খাতুনসহ প্রমুখ। এ সময় ইফতারের পূর্বে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে