মাহবুব সরকার, আবুধাবি থেকে

বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে চলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয সময় সকাল ৮টা থেকে এই পরীক্ষা শুরু হয়। নতুন সংশোধিত রুটিন অনুযায়ী এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
আমিরাতে দুই কেন্দ্রের একটি রাজধানী আবুধাবিতে। অপরটি দুবাইয়ে।
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ স্কুলে মোট ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগে এবং ১ জন ব্যবসা বিভাগে। তাদের মধ্যে ২৪ জন ছেলে এবং ২৯ জন মেয়ে। মোট পরীক্ষার্থীর ৪৬ জন নিয়মিত এবং ৭ জন অনিয়মিত পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন আবুধাবির বাংলাদেশ দূতাবাসের ডিসিএম শাহনাজ পারভীন রানু। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরন আকতার। পরিদর্শকের দায়িত্ব রয়েছেন স্কুলের সিনিয়র শিক্ষক আবদুল গণি ছিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ আবু তৈয়ব।
অন্য দিকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমার প্রাইভেট স্কুলে মোট ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসা বিভাগে ১২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ১৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ১১ জন৷

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।