logo
সুপ্রবাস

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি আবুধাবি শাখার বার্ষিক মিলনমেলা

মাহবুব সরকার, আবুধাবি থেকে২৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি আবুধাবি শাখার বার্ষিক মিলনমেলা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি আবুধাবি শাখার বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) আবুধাবির খালিজ আল আরব পার্কে আলোচনা সভা, কমিটি ঘোষণা, রাফেল ড্র, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ ও পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান সোহেল। সঞ্চালনা করেন প্রকৌশলী সাইফুন নাহার জলি। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী, দূতাবাসের ডিসিএম শাহনাজ পারভীন রানু, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিষ বড়ুয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, দুবাই শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন ইকবাল, আল আইন শাখার প্রধান উপদেষ্টা উত্তম কুমার হাওলাদার, কমিউনিটি ব্যক্তিত্ব প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ, ইনডেক্স এক্সচেঞ্জের সিইও আবদুস সালাম, আহলিয়া এক্সচেঞ্জের মার্কেটিং অফিসার শাহিনুরসহ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিরা।

এ ছাড়া, সংগঠনের আবুধাবি শাখার সকল সদস্যসহ শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত বহু অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

IMG_20250223_140447_1

আলোচনা সভায় স্বাগত ও সাংগঠনিক বক্তব্য রাখেন যথাক্রমে কামরুল ইসলাম, আবুল কাশেম তুহিন, মিফতাহ উদ্দিন, নুরুল আলম চৌধুরী, মোহাম্মদ সেকেন্দার, কাশেম তালুকদার, রাশেদুল হাসান তুহিন, আফজাল হোসেন, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, দিদারুল ইসলাম আলমগীর, বোরহান উদ্দিন, মাইনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সাইফুন্নাহার জলিকে সভাপতি, আবুল কাশেম তুহিনকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং খন্দকার আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট দুই বছর (২০২৫-২০২৭) মেয়াদি সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রবাসীদের দ্বিধা–দ্বন্দ্ব ও মত–অমতের উর্ধ্বে এসে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একই মঞ্চ থেকে দেশের কল্যাণে কাজ করার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও দিনশেষে আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশি পতাকা বহন করি, সবাই আমরা দেশের ভালো চাই, এখন আমাদের জাতীয় ঐক্যের সময়, ঐক্য ছাড়া আমাদের জাতীয় উন্নয়ন সম্ভব না।

আরও দেখুন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

ভ্যানকুভারে মাতৃভাষা দিবস উপলক্ষে জিএমএলএলএসের বিশেষ আয়োজন

আলোচনা পর্বে ভ্যানক্যুভারে বসবাসরত একজন মুক্তিযোদ্ধাসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সম্পৃক্ত এবং কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ তাদের বক্তব্য দেন।

১০ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

কুয়ালালামপুরে বাংলাদেশি পেশাজীবীদের সংগঠনের ইফতার

বিশেষ অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বিডি এক্সপ্যাটের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১২ ঘণ্টা আগে

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

২ দিন আগে

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

আঙ্কারায় বিভিন্ন দূতাবাস ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া, তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের প্রতিনিধিরা এবং ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভাষায় নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশগ্রহণ করেণ।

৪ দিন আগে