logo
সুপ্রবাস

দুবাইয়ের কনসাল জেনারেলের সঙ্গে আজমানের বাংলাদেশ সমিতির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ নভেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ের কনসাল জেনারেলের সঙ্গে আজমানের বাংলাদেশ সমিতির নেতাদের সৌজন্য সাক্ষাৎ
দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আজমানের বাংলাদেশ সমিতির নেতারা। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আজমানের বাংলাদেশ সমিতির নেতারা

মঙ্গলবার (১২ নভেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

সমিতির নেতারা কনসাল জেনারেলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমিতির বিগত দিনের নানা কর্মকাণ্ড তার কাছে তুলে ধরেন।

কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান আমিরাত সরকার অনুমোদিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে মানদণ্ডের ভিত্তিতে পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, সংগঠনগুলো নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক ও মানদণ্ড রেখে কাজ করলে সাধারণ প্রবাসীদের জন্য সেগুলো সুফল বয়ে আনবে।

এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের (শ্রম সচিব) আব্দুল সালাম, প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ কাজী ফয়সাল, সচিব ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইন।

আজমানের বাংলাদেশ সমিতির পক্ষে ছিলেন সভাপতি আব্দুল আলিম সিআইপি, সাধারণ সম্পাদক সিকদার মো. শাফায়েত উল্লাহ, প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সিনিয়র সহসভাপতি মো. সেলিম উদ্দিন চৌধুরী, সহসভাপতি হাসান জাকির, সহসভাপতি এইচ এম কামরুজ্জামান সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. বারেকুজ্জামান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শাফালী আক্তার আঁখি, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মিডিয়া সেক্রেটারি মাহাবুব হাসান হৃদয় এবং সাধারণ সদস্য জাবেদ হোসেন, মিজান সৈয়দ ও মো. বুলবুল আহমেদ মকুল।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে