logo
সুপ্রবাস

ইউকে-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ আগস্ট ২০২৫
Copied!
ইউকে-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমের পেশাদার সাংবাদি‌ক‌দের প্রতিনি‌ধিত্বশীল সংগঠন ‘ইউকে–বাংলা প্রেসক্লাব’-এর কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই ইউরোপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও আইপি টিভি চ্যানেল ইউরোপের নির্বাহী সম্পাদক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন ও একাত্তর টিভির ইউকে প্রতিনিধি আরিফ আল মাহফুজ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ‘ডেইলি ড্যাজলিং ডন’–এর প্রতিনিধি মাহবুবুল করিম সুয়েদ।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।

নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি মুনজের আহমেদ (বাংলা ট্রিবিউন), সহসভাপতি আবদুর রশিদ (এনটিভি ইউরোপ), সহসভাপতি হুমায়ন কবির (চ্যানেল আই), সহসভাপতি ফখরুল ইসলাম খসরু (মনুবার্তা)। যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (প্রথম আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান (টিএন টিভি), সাংগঠনিক সাম্পাদক এস এম শামসুর রহমান সুমেল (চ্যানেল ইউরোপ), দপ্তর সম্পাদক প্রেস ও প্রচার সম্পাদক মুসলিম খান (সবুজ বাংলা), সমাজসেবা সম্পাদক আসআদুল হক (এম এস টিভি), মহিলা সম্পাদিকা সৈয়দা ইশরাত নাসিমা কুইন (ফ্রিল্যান্স), সদস্য মশাহিদ আলী (সম্পাদক, বাংলা সংলাপ), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা (ফ্রিল্যান্সার), আসাদুজ্জামান তানভীর (ফ্রিল্যান্সার), মোহাম্মদ আলী (মৌলভী বাজার টুডে), আবদুল বাসিত চৌধুরী (ফ্রিল্যান্সার), আজিজুল আম্বিয়া (ভোরের কাগজ), শাহেদ শফিক (একুশে টিভি), মোস্তফা চৌধুরী, আশফাক জুনেদ (দেশ রূপান্তর), তানভীর আনজুম আরিফ (এনটিভি) প্রমুখ।

ইউকে–বাংলা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা বলেন, সৃজনশীল কাজের মাধ্যমে সাংবাদিকতার মান অক্ষুণ্ন রেখে কাজ করতে হবে। পেশাদারত্ব সাংবাদিকতাই হচ্ছে আসল সাংবাদিকতা। সমাজের সব ন্যায়-অন্যায়, সমস্যা-সম্ভাবনা তুলে ধরাই সাংবাদিকদের কাজ। যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির মানুষের পাশে তথা বাংলাদেশের জনকল্যাণে ইউকে–বাংলা প্রেসক্লাব সর্বদা কাজ করে যাবে। প্রবাস ও দেশের সব সাংবাদিকের স্বার্থ সংরক্ষণে ইউকে–বাংলা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করতে নিরলস কাজ করে যাবে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে