logo
সুপ্রবাস

ফিলিস্তিনিদের জন্য অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া

প্রতিনিধি, কুয়ালালামপুর০১ মে ২০২৫
Copied!
ফিলিস্তিনিদের জন্য অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া

ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে সংগৃহীত অর্থ বুধবার (৩০ এপ্রিল) সকালে মালয়েশিয়ান কনসুলেটিভ কাউন্সিল অব অর্গানাইজেশনসের (মাপিম মালয়েশিয়া) অফিসে মাপিমের ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নালের হাতে নগদে হস্তান্তর করা হয়।

এ সময় চট্টগ্রাম সমিতির উপদেষ্টা রফিক আহমদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুকুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক সাদেক উল্লাহ, ওআইসি টু-ডের হেড অব মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ সাইদ হক ও মাপিমের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাপিমের ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নাল মানবিক কাজে তাঁর চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণের কথা তুলে ধরে চট্টগ্রামবাসী ও বাংলাদেশের মানুষের প্রশংসা করেন।

তিনি নির্যাতিত নিপীড়িত গাজাবাসীর জন্য মালয়েশিয়ায় প্রবাসী চট্টগ্রাম সমিতির সদস্যদের অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় তিনি চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার প্রতিনিধিদের কাছে মাপিমের কার্যক্রম তুলে ধরেন। তিনি প্রয়োজনে প্রবাসীদের জন্য মাপিম ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ অন্য সেবামূলক কাজ করবে বলে জানান।

সবশেষে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার মানবিক কাজের জন্য মাপিমের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে