logo
সুপ্রবাস

কুয়ালালামপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোয়াদ ও রাব্বি

রফিক আহমদ খান, মালয়েশিয়া২৪ ডিসেম্বর ২০২৫
Copied!
কুয়ালালামপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোয়াদ ও রাব্বি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রাম ফাইটার্স' দলের খন্দকার আব্দুস সোয়াদ ও ফজলে রাব্বি।

বাংলাদেশে টানা তিনবারের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ প্রবাসীদের আমন্ত্রণে এই টুর্নামেন্ট খেলতে এসেছিলেন। তার সঙ্গে খেলেছেন মালয়েশিয়াপ্রবাসী ফজলে রাব্বি। তারা খেলেছেন 'চট্টগ্রাম ফাইটার্স' দলের হয়ে। ব্যাডমিন্টন টুর্নামেন্টটি সরাসরি উপভোগ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

Badminton Tournament 4

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

রোববার (২১ ডিসেম্বর) কুয়ালালামপুরের সুংগাই বেসি ইউনিক স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টিম গবলিনের ইউসুফ আলি ও নাঈম উদ্দিনকে ২১-১৭ ও ২১ -১৬ সেটে হারান সোয়াদ ও রাব্বি।

Badminton Tournament 2

এ ছাড়া, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান স্ম্যাশ স্কোয়াডের শাহাবুদ্দিন ও সোহেল রানা।

৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

Badminton Tournament 3

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোবিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলি আজগর মিলন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া'র সভাপতি আমিনুল ইসলাম রতন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, চট্টগ্রাম ফাইটার্স দলের সংগঠক মো. সাইফুদ্দিন ও প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

জমজমাট এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে একমাত্র স্পন্সর হিসাবে ছিল বিএম গ্লোরি এসডিএন বিএইচডি।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে