logo
সুপ্রবাস

কোরিয়া–বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
কোরিয়া–বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের নিয়ে গঠিত কোরিয়া–বাংলা প্রেসক্লাবের ২০২৫ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানী সিউলের স্থানীয় একটি হোটেলে কোরিয়া-বাংলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতায় প্রত্যক্ষ ভোটে সময় টেলিভিশনের দক্ষিণ কোরিয়া প্রতিনিধি মোহাম্মদ হানিফ সভাপতি এবং সংবাদ প্রতিদিনের প্রতিনিধি সালেহ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পরে সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল হাসন (চেয়ারম্যান, বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া)।

প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ইজাজ (চ্যানেল টোয়েন্টিফোর), দপ্তর সম্পাদক রনি জামান (জাগো নিউজ) অর্থ সম্পাদক আল আমিন মৃধা (বাংলা ভিশন), প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এম এ মাহবুব (সম্পাদক, চাঁপাই নিউজ ডটকম)। এ ছাড়া সাধারণ সদস্যরা হলেন আমিনুল মোগল, মীর সজল, ফারুক হোসাইন, এম মনির হোসেন, যায়েদ হোসেন, এফ কে মিরাজ প্রমুখ।

সভাপতি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের একঝাঁক তরুণ সাংবাদিক ও লেখককে নিয়ে নতুন স্বপ্ন দেখছি আমরা। আমাদের অঙ্গিকার “সত্য ও ন্যায়ের পথে অবিচল আস্থায় পথচলা”। সাংবাদিকতাকে কোরিয়ার বুকে আরও দৃঢ় করার প্রত্যয় নিয়ে কাজ করে যাব। এই কোরিয়া-বাংলা প্রেসক্লাব এগিয়ে যাবে বহুদূর।’

সাধারণ সম্পাদক বলেন, ‘আমি কোরিয়া-বাংলা প্রেসক্লাবের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর কোরিয়া-বাংলা প্রেসক্লাব সুন্দরভাবে এগিয়ে নিতে আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশা আল্লাহ।’

প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সব সদস্যের মতামতে কোরিয়া-বাংলা প্রেসক্লাবের সাংবিধানিক কাঠামোর আলোকে কমিটির দুই বছরের মেয়াদ ২০২৫ সাল থেকে এক বছর করার সিদ্ধান্ত হয়। বাংলাদেশি অভিবাসী সাংবাদিকদের নিয়ে কোরিয়া-বাংলা প্রেসক্লাবের যাত্রা শুরু হয় ২০২১ সালের ১৭ অক্টোবর। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে