logo
সুপ্রবাস

আম্মানে জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ ডিসেম্বর ২০২৪
Copied!
আম্মানে জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপিত
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান। ছবি: বাংলাদেশ দূতাবাস, আম্মান

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্‌যাপিত হয়েছে জর্ডানের রাজধানী আম্মানে।]

এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) দূতাবাসে আলোচনা ও মতবিনিময় সভা এবং প্রবাসী কর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা অভিবাসী কর্মীদের অবদান অপরিসীম। সব অভিবাসীর পরিশ্রম ও ত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই। এই অভিবাসী দিবসে জর্ডানে কর্মরত সব বাংলাদেশি অভিবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাচ্ছি। আপনাদের রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে ভোটদান প্রত্যেক বাংলাদেশির অধিকার। কিন্তু বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা কাজ করব।’

তিনি আরও বলেন, দেশে অর্থ প্রেরণে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন আইনি জটিলতার শিকার হয়ে থাকেন। আমরা এই জটিলতা কমাতে কাজ করে যাচ্ছি।’

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) উম্মে সালমা বলেন, ‘জর্ডানের পোশাক খাতে বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। এ ছাড়া, গৃহকর্মী, আবাসন ও অন্য ব্যবসায় অনেক বাংলাদেশি রয়েছেন। জর্ডানে কর্মরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে সব সময় আছি ও থাকব। আপনাদের কাছে অনুরোধ জর্ডানে অবৈধভাবে কাজ করবেন না।’

আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে