বিডিজেন ডেস্ক

মরিশাস প্রজাতন্ত্রের পোর্ট লুইসে ‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্যাপিত হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে পোর্ট লুইসে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
রোববার ( ২৬ জানুয়ারি) মরিশাস প্রজাতন্ত্রের স্বাস্থ্য ও সুস্থতা মন্ত্রণালয় ও ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের সার্বিক সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন ভবনে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মরিশাসে নিযুক্ত হাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উত্তিম। তিনি রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মরিশাসের স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ড. এ দিনাসিং উপস্থিত ছিলেন।
হাইকমিশনার জকি আহাদ প্রথমেই জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ও বেঁচে থাকা সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, রক্তের কোনো বিকল্প নেই এবং এটি প্রবাসী বাংলাদেশি রক্তদাতাদের পক্ষ থেকে মরিশাসের জনগণের প্রতি বিশেষ উপহার। তিনি আরও বলেন যে, আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং এ ধরনের মানবিক কাজে সবসময় আপনাদের সহযোগিতা আশা করছি।
মরিশাসের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উত্তিম বলেন, বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত আজকের এ রক্তদান কর্মসূচি এক অনন্য উদাহরণ। প্রবাসী বাংলাদেশিরা আমাদের পরিবারের অংশ এবং আর্ত-মানবতার সেবায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার জন্য অনুকরণীয়। তিনি বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই মানবিক কর্মসূচির প্রশংসা করে বলেন, এ পর্যন্ত আর কোনো দূতাবাস/ হাইকমিশন এ ধরনের কোন অনুষ্ঠান আয়োজন করেনি।
কর্মসূচিতে উল্লেখসংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় স্বতঃস্ফুর্তভাবে রক্তদান করেন। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশনে এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে ১২৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ এবং রক্তদান করেন। হাইকমিশনের পক্ষ থেকে সকল রক্তদাতাকে একটি করে ‘প্রশংসা সনদ’ প্রদান করা হয়। অনুষ্ঠানটি মরিশাসের টেলিভিশন ও রেডিও (সরাসরি সম্প্রচার) সহ সকল গণমাধ্যমে প্রচারিত হয়। বিজ্ঞপ্তি

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।