logo
সুপ্রবাস

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২–২৫ মে, নতুন লোগো উন্মোচন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ এপ্রিল ২০২৬
Copied!
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২–২৫ মে, নতুন লোগো উন্মোচন

আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহত্তম আয়োজন নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। আগামী ২২ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হবে। এদিকে এই মেলার ৩৫তম আসরকে সামনে রেখে নতুন লোগো উন্মোচন করা হয়েছে।

এবার বইমেলার আয়োজন পূর্ববর্তী আয়োজনগুলোর তুলনায় আরও বৃহৎ, বৈচিত্র্যময় ও আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হতে যাচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা জানান, ৩৫তম এই মাইলফলক আসরকে ঘিরে নেওয়া হয়েছে নানা বিশেষ উদ্যোগ। এর মধ্যে রয়েছে নতুন লোগো উন্মোচন এবং একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশ, যা বইমেলার ঐতিহাসিক যাত্রা ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরবে।

১৯৯২ সালে নিউইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে এই বইমেলার সূচনা হয়। সেই থেকে প্রতিবছর এটি ঢাকার বাইরে বাংলা বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ হিসেবে নিজস্ব অবস্থান গড়ে তুলেছে। তিন দশকের বেশি সময় ধরে এই মেলা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিক চর্চা এবং বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিশ্বের অন্যতম বহুজাতিক নগরী নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত এই মেলায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লেখক, গবেষক ও প্রকাশকেরা সমবেত হন। চার দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় সেমিনার, সিম্পোজিয়াম, বই উন্মোচন, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। ফলে বইমেলাটি পরিণত হয় প্রবাসী বাঙালির এক অনন্য মিলনমেলায়—যেখানে ভাষা, স্মৃতি ও পরিচয়ের গভীর সংযোগ তৈরি হয়।

এবারের আয়োজনও অনুষ্ঠিত হবে আগের দুই বছরের মতো জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে (Jamaica Performing Arts Center) (১৫৩-১০ জ্যামাইকা এভিনিউ)। আয়োজকেরা আশা করছেন, ৩৫তম এই আসর প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির এক নতুন উচ্চতায় পৌঁছানোর পথ তৈরি করবে। এই আয়োজন শুধু একটি বইমেলা নয়, এটি প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত ও প্রভাবশালী হয়ে উঠছে।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে