logo
সুপ্রবাস

কুয়েতে প্রবাসীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েতে প্রবাসীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট
টুর্নামেন্টে অংশগ্রহণকারী কয়েকজন প্রবাসী বাংলাদেশি। সংগৃহীত

কুয়েতে প্রবাসীদের অংশগ্রহণে শুরু হয়েছে চ্যাম্পিয়ন লিগ ২০২৪-২৫ সিজন ফোর ক্রিকেট টুর্নামেন্ট। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৮ নভেম্বর) আল রাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতি বছর শীত মৌসুমে এই টুর্নামেন্ট আয়োজন করে থাকে। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীদের দল অংশগ্রহণ করে।

এ বছর টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়ার কয়েকটি দেশের প্রবাসীদের ২০টি দলকে নিয়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী দিন খেলা চলাকালে আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, উপদেষ্টা ও কুয়েতের বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, পরিচালনা কমিটির মোয়াজ্জেম হোসেন, শেখ মনির, কাসাদুল ও ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে