logo
সুপ্রবাস

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৫ জানুয়ারি ২০২৬
Copied!
আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে প্রবাসী আলহাজ মোহাম্মদ আবুল বশর সিআইপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আবুধাবির আল ইব্রাহীম রেষ্টুরেন্টের হল রুমে বিএনপির আবুধাবি শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, মোহাম্মদ আবুল বশর দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় ২০২৫ সালে জাতীয় প্রবাসী দিবসে রেমিট্যান্সযোদ্ধা ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হন। তিনি বিএনপির আবুধাবি শাখার সিনিয়র সহসভাপতি ও ইউএই শাখার আহ্বায়ক কমিটির সদস্য।

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান। এ ছাড়া, প্রবাসীদের পেনশন বাস্তবায়ন ও আমিরাতে বিদ্যমান ভিসা সংকট নিরসনে সরকারকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Reception in Abu Dhabi 2

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির আবুধাবি শাখার সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। সঞ্চালনা করেন বিএনপির আবুধাবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ইউএই শাখা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এস এম দিদারুল আলম, নূর হোসেন সুমন, সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেন বকুল, মুসাফফা শাখার সভাপতি রুহুল আমিন, জিয়া পরিষদের ইউএই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম টিপু, বাংলাদেশ সমিতি আমিরাতের সহ সভাপতি নূর মোহাম্মদ ও সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম।

আরও বক্তব্য দেন জাবেদ হোসেন. আব্দুল মন্নান, মনসুর আলম, মীর নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, গাজী সেলিম, ইলিয়াস ভূইয়া, আবদুল মাজেদ, শওকত হোসেন, গাজি সেলিম, আরিফ উদ্দিন, ইব্রাহিম খলিল ও আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে দেশ–জাতি ও প্রবাসীদের কল্যাণ এবং প্রয়াত খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে