logo
সুপ্রবাস

লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে বাংলাদেশি অজন্তা কাউন্সিলর নির্বাচিত

হামিদ মোহাম্মদ, যুক্তরাজ্য০৯ ডিসেম্বর ২০২৪
Copied!
লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে বাংলাদেশি অজন্তা কাউন্সিলর নির্বাচিত
অজন্তা দেব রায়

ব্রিটেনের লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে বাংলাদেশি অজন্তা দেব রায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

তাঁর প্রাপ্ত ভোট ৭৭৪টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির বেন সুটারের চেয়ে ১৯৪ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হন। শ্বেতাঙ্গ অধ্যুষিত এ ওয়ার্ডে নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৮ জন। সম্প্রতি (২৮ নভেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

অজন্তা দেব রায় একজন মানবাধিকার কর্মী। মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার পর প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন। তাঁর নির্বাচনী এলাকার নাম ‘ভিলেজ ওয়ার্ড’। একই ওয়ার্ডে উপনির্বাচনে দুজন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এই ওয়ার্ডে কাউন্সিলর লি ওয়েকার প্রয়াত এবং মার্গারেট মুলেন এমপি নির্বাচিত হলে দুটি পদ শূন্য হয়। এতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অজন্তা দেব রায় লেবার পার্টি থেকে প্রার্থী হন। এই ওয়ার্ডে তিনি প্রথম বাঙালি কাউন্সিলর।

অজন্তা দেব রায় এক দশক আগে লন্ডনে শিক্ষার্থী হিসেবে আসেন। লেখাপড়ার পাশাপাশি বিশ্বের দেশে দেশে এবং বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানবাধিকার কর্মী হিসেবে সোচ্চার ভূমিকা পালন করে আর্ন্তজাতিক পর্যায়ে সুনাম কুড়ান।

অজন্তা দেব রায়ের বাংলাদেশে বাড়ি জগন্নাথপুর উপজেলায়। বাবা জোর্তিময়দেব রায় ও মা রমারানী দেব। সিলেটের মুরারী চাঁদ কলেজের কৃতী শিক্ষার্থী অজন্তা ২০০১ সালে বাংলাদেশে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং লন্ডনের ইউনির্ভাসিটি অব চেস্টারশায়ার থেকে এমবিএ ও লন্ডনের সোয়াস থেকে পলিটিক্স রাইটস অ্যান্ড জাস্টিস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

তিনি বিতার্কিকের পাশাপাশি আবৃত্তি শিল্পী, অভিনয় শিল্পী, সংস্কৃতি কর্মী ও সমাজসেবক।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে