logo
সুপ্রবাস

প্যারিসে স্রোতের আয়োজনে বিজয়ের কবিতাপাঠ

বদরুজ্জামান জামান, প্যারিস থেকে২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
প্যারিসে স্রোতের আয়োজনে বিজয়ের কবিতাপাঠ
বিজয়ের কবিতাপাঠ অনুষ্ঠান

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রান্সের রাজথানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে- ‘বিজয়ের কবিতাপাঠ’ অনুষ্ঠান।

স্থানীয় সময় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্যারিসের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যের ছোটোকাগজ 'স্রোত'। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

WhatsApp Image 2024-12-27 at 00.29.41

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন- ‘স্রোত' সম্পাদক কবি বদরুজ্জামান জামান,  কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন‌, কবি সোহেল আহমেদ এবং ইসরাত ফ্লোরা।

বিশিষ্ট কবিদের লেখা জনপ্রিয় কবিতা থেকে পাঠ করেন- আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম, ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেল,  খালেদুর রহমান সাগর, কবি নজরুল একাডেমী ফ্রান্সের সদস্য মইনুল হক, শিশুশিল্পী রামিসা বাতুল এবং কবিতা নিয়ে চমৎকার একক পরিবেশনা ছিল আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিনের।

WhatsApp Image 2024-12-27 at 00.31.40

এ ছাড়াও অনুষ্ঠানে ‘স্বাধীনতা তুমি’  কবিতার বাংলাসহ ইতালিয়ান ভাষায় স্ব–অনুবাদ পাঠ করেন- জিয়াউর রহমানের হৃদয়, ফরাসি ভাষার স্ব–অনুবাদ পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান।

মহান মুক্তিযুদ্ধ ও  বিজয় দিবস নিয়ে একক আলোচনা করেন মুক্তিযোদ্ধা সন্তান বিশিষ্ট সংগীতশিল্পী আরিফ রানা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশন করেন- সংগীত শিল্পী আরিফ রানা ও কুমকুম সাঈদা।

WhatsApp Image 2024-12-26 at 21.00.01

উপস্থিত ছিলেন সেইফ ড্রাইভ অটো স্কুলের পরিচালক মোহাম্মদ আহমেদ সেলিম, সাংবাদিক রাকিবুল ইসলাম, কামরুল ইসলাম, সুমন আহমেদ প্রমুখ।

সঞ্চালনা করেন বদরুজ্জামান জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আহমেদ সেলিম।

অনুষ্ঠান শেষে বিজয়ের কেক কাটা এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬ দিন আগে

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

৬ দিন আগে

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

১২ দিন আগে

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

১৩ দিন আগে