logo
প্রবাসের খবর

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ইয়াকুব স্মরণে কুয়েতে শোক সভা

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে০৬ জানুয়ারি ২০২৫
Copied!
মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ইয়াকুব স্মরণে কুয়েতে শোক সভা
মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ইয়াকুব স্মরণে কুয়েতে শোক সভা ও দোয়া মাহফিল। ছবি: জাহিদ হোসেন জনি

আজকের সূর্যোদয় পত্রিকার সাবেক কুয়েত ব্যুরো প্রধান, জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুবের স্মরণে কুয়েতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে কুয়েতস্থ ফেনীবাসীর উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী হুমায়ুন কবির আলী।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের উপদেষ্টা ফয়েজ কামাল, আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটো, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, প্রবাসী সংগঠক যথাক্রমে, বিলাল উদ্দিন, ইমাম উদ্দিন বাদল, শেখ নাসের, সুরুক মিয়া, আলা উদ্দিন আলা, তৌহিদুল আলম চৌধুরী, ফারুক আনন্দ প্রমুখ।
এ ছাড়াও ছিলেন সিনিয়র সাংবাদিক আল-আমিন রানা, আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমেদ প্রমুখ।

সভা পরিচালনা করেন প্রবাসী সংগঠক সাজ্জাদ নিয়াজী।

তিন যুগেরও বেশি সময় কুয়েতে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব। প্রায় তিন বছর আগে শারীরিক অসুস্থতার জন্য বাংলাদেশে চলে যান তিনি।

২৯ ডিসেম্বর (২০২৪) ফেনী সদর উপজেলার শহরস্থ ডাক্তার পাড়া এলাকার নিজ বাসায় মোহাম্মদ ইয়াকুব মারা যান। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন সম্পন্ন হয়।

প্রয়াত মোহাম্মদ ইয়াকুবের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে কমিউনিটির নেতারা বলেন, কুয়েতেপ্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরে নিয়মিত সংবাদ প্রচার করতেন গুণী এই গণমাধ্যম ব্যক্তিত্ব।
তারা বলেন, সাংবাদিক ইয়াকুব তার কর্মে বেঁচে থাকবেন অনন্তকাল।
শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন কুয়েতে বাংলাদেশী কমিউনিটির নেতারা।

আরও পড়ুন

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে