বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে মিয়ানমারের দুই নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালত।
মো. জাহাঙ্গীর আলম (৩০) নামের একন প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগ আনা হয়েছে সান হটিক (২৮) ও খিন মং উইন (২২) নামের মিয়ানমারের ২ নাগরিকের বিরুদ্ধে।
বুধবার (১১ ডিসেম্বর) কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের আদালতে অভিযুক্তদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ পড়ে শোনানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ৯টার মধ্যে গুয়া মুসাং জেলার কামপুং কুয়ালা তাহু তানাহ টিংগি লোজিংয়ের এক সবজি বাগানে মো. জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের ২ ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেওয়া হয়নি। কারণ মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে।
আদালত শুনানি শেষে অভিযুক্তদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার সঙ্গে একই অনুশাসনের ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।