logo
প্রবাসের খবর

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

রফিক আহমদ খান, মালয়েশিয়া০১ ডিসেম্বর ২০২৫
Copied!
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আগামী ২১ ডিসেম্বর (রোববার) কুয়ালালামপুরের সান সো লিন ট্রেন স্টেশনের কাছে জালান সুংগাই বিসির ম্যাট্রিক শাটল কোর্টে ( Matrik Shuttle Court ) এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫' নামের এই টুর্নামেন্টে ৬৪টি দ্বৈত দল অংশ নেবে। টুর্নামেন্টে অংশ নিতে পারবেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি যেকোনো নারী–পুরুষ খেলোয়াড়। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে দল নিবন্ধন করতে হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ দল পাবে যথাক্রমে ২ হাজার, ১ হাজার ২০০ এবং ৫০০ রিঙ্গিত নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট।

Badminton Tournament 2

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপুতে মোনাল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোবিন ভূইয়া এসব তথ্য জানান।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোস্তফা ইমরান রাজুর পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলী আসগর মিলন, হাফিজুর রহমান লিমন ও জহিরুল ইসলাম হিরন। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মিজান, শাহজাহান আলম, শেখ আরিফুজ্জামান, শেখ শাকিল, বাপ্পি কুমার দাস ও মো. ইকবাল হোসেন।

Badminton Tournament 3

আলী আসগর মিলন বলেন, "প্রবাসে বাংলাদেশের মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে প্রবাসীদের নিয়ে আমাদের এই টুর্নামেন্ট আয়োজন। আমরা প্রত্যাশা করি, প্রবাসী ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে একটি জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ২১ ডিসেম্বর রোববার ছুটির দিনে মাঠে উপস্থিত থেকে ব্যাডমিন্টন খেলা উপভোগ করতে পারবেন। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট প্রবাসীদের মিলনমেলায় পরিণত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতি প্রবাসীদের বাড়তি আনন্দ দিবে আশা করি।”

টুর্নামেন্টে দল নিবন্ধন ও তথ্যের জন্য +৬০১৬২৩৪৭২০১ (মোবিন), +৬০১৯৮০৯০১০৮ ( আজগর) ও +৬০১৪২৬৬০০৩৯ (রাজু) নম্বরে যোগাযোগ করতে হবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে