logo
প্রবাসের খবর

জেদ্দায় হবে আইপিএলের মেগা নিলাম, আছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ নভেম্বর ২০২৪
Copied!
জেদ্দায় হবে আইপিএলের মেগা নিলাম, আছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর হবে আইপিএলের মেগা নিলাম। ছবি: বিসিসিআই

২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের ভেন্যুর নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে জানিয়ে দিয়েছে মেগা নিলামের দিনক্ষণও। ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ক্রিকেটার হাঁকডাকের সবচেয়ে বড় এ আয়োজন।

নিলামের জন্য নিবন্ধিত ১ হাজার ৫৮৪ ক্রিকেটারের মধ্যে ১ হাজার ১৬৫ জন ভারতীয়। ৪০৯ জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন ১৬টি দেশ থেকে। তাদের মধ্যে বাংলাদেশের আছেন ১৩ জন। খেলোয়াড়দের নাম অবশ্য এখনো জানানো হয়নি।

নিলাম সামনে রেখে ধরে রাখা খেলোয়াড়ের তালিকা জমা দিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে গত ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিসিসিআই। আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে এবার ধরে রেখেছে ৪৬ জন খেলোয়াড়। নিলাম থেকে কেনা যাবে সর্বোচ্চ ২০৪ জন, এর মধ্যে বিদেশি কিনতে হবে ৭০ জন।

আইপিএলের মেগা নিলামে বিদেশি খেলোয়াড় (দেশ ও খেলোয়াড় সংখ্যা)

দক্ষিণ আফ্রিকা ৯১

অস্ট্রেলিয়া ৭৬

ইংল্যান্ড ৫২

নিউজিল্যান্ড ৩৯

ওয়েস্ট ইন্ডিজ ৩৩

আফগানিস্তান ২৯

শ্রীলঙ্কা ২৯

বাংলাদেশ ১৩

নেদারল্যান্ডস ১২

যুক্তরাষ্ট্র ১০

আয়ারল্যান্ড ৯

জিম্বাবুয়ে ৮

কানাডা ৪

স্কটল্যান্ড ২

আরব আমিরাত ১

ইতালি ১

নিলামের জন্য বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে—৯১ জন। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে যথাক্রমে ৭৬ ও ৫২ জন। আইসিসি সহযোগী দেশগুলো থেকে ৩০ জন খেলোয়াড় নাম জমা দিয়েছেন। সহযোগী দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস থেকে সর্বোচ্চ ১২ জন, যুক্তরাষ্ট্র থেকে ১০, কানাডার ৪, স্কটল্যান্ডের ২ এবং সংযুক্ত আরব আমিরাত ও ইতালির ১ জন করে থাকছেন।

সাধারণত প্রতি তিন বা চার বছর পরপর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। এবার অবশ্য দুই বছর পরই হচ্ছে সেটি। বড় পরিসরের আগের চারটি (২০১১, ২০১৪, ২০১৮ ও ২০২২) নিলাম ভারতেই হয়েছিল। তবে প্রথমবার সৌদি আরবে হতে চলায় বিসিসিআইয়ের খরচ অনেক বাড়বে।

তবে সৌদি আরবে আইপিএল নিলাম আয়োজন করার সবচেয়ে বড় কারণ ক্রিকেটের পেছনে দেশটির বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা। বিসিসিআইয়েরও ইচ্ছা ছিল মধ্যপ্রাচ্যে তাদের কর্মকাণ্ড আরও প্রসারিত করা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। তাই জেদ্দায় আইপিএলের মেগা নিলামে বিসিসিআইকে বাড়তি খরচ করতে হলেও ভবিষ্যতের জন্য তা ফলপ্রসূ হবে বলে মনে করা হচ্ছে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৭ দিন আগে