বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি জিতেছেন বিগ টিকিটের ড্রিম কার পুরস্কার। সিরিজ ২৭৯-এর ড্রতে তিনি পেয়েছেন একেবারে নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ রোববার (৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
বিজয়ী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী (৪৩) প্রায় ২৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি বর্তমানে শারজাহের একটি যন্ত্রাংশের দোকানে কাজ করেন। গত ৩-৪ বছর ধরে তিনি ১০ জনের একটি গ্রুপের সঙ্গে মিলে বিগ টিকিট কিনে আসছিলেন। তবে এবার ড্রিম কার সিরিজে একাই অংশ নিয়ে ১৮ সেপ্টেম্বর কেনা ০২২১১৮ নম্বর টিকিটে ভাগ্য খুলে যায়।
নবী জানান, বিজয়ের খবর শোনার পর তিনি আনন্দে অভিভূত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি হয়েছিলাম। এখনো ঠিক করিনি গাড়িটি কীভাবে ব্যবহার করব, তবে জানি এটি আমার ভাগ্যেই লেখা ছিল।’
নবী বর্তমানে শারজাহে একা থাকেন, আর তার পরিবার রয়েছে বাংলাদেশে। কাকতালীয়ভাবে একই ড্রতে শারজাহর আরেক বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নূর নবী সরদার জিতেছেন ২ কোটি দিরহামের জ্যাকপট পুরস্কার।
তবে এখানেই থামতে চান না নবী। বরং তিনি জানালেন, ড্রিম টিকিট কেনা চালিয়ে যাবেন। ‘হ্যাঁ, অবশ্যই আমি কিনতে থাকব। অন্যদের জন্য আমার পরামর্শ হলো—চেষ্টা চালিয়ে যান, একদিন না একদিন ভাগ্য আপনার সঙ্গেও যোগ দেবে।’
নবীর ক্ষেত্রে ভাগ্য অবশেষে স্টিয়ারিং হুইলের আড়াল থেকে হাসি ফুটিয়েছে।

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।