বিডিজেন ডেস্ক

সৌদি আরবকে ২০২৫-২৭ সালের জন্য মানবাধিকার পরিষদ এইচআরসির সদস্য করতে জাতিসংঘে ভোট হয়েছিল বুধবার। তাতে আসন পায়নি সৌদি আরব। সংবাদমাধ্যম মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শুধু এবার নয়, আগেও একবার সৌদির সঙ্গে এমন হয়েছে। সৌদির পক্ষে ২০২০ সালে আসন যায়নি। ৪৭ সদস্য দেশের মধ্যে জায়গা হয়নি তাদের। এবারও গোপন ব্যালটের ভোটে সবার শেষে অবস্থান হয়েছে সৌদির।
এবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য ৫টি আসন বরাদ্দ ছিল মানবাধিকার পরিষদ এইচআরসির। প্রতিযোগিতায় ছিল ৬টি দেশ। এর মধ্যে ১১৭টি ভোট পেয়েছে সৌদি। কিন্তু প্রথম পাঁচে জায়গা হয়নি।
এই সংবাদকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, এতে প্রমাণিত হয় যে সৌদি আরব মানবাধিকার পরিস্থিতি ঠিক করতে কার্যকর কোনো চেষ্টা করছে না।
এ বছর সৌদি আরবে ২১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে দাবি করেন মানবাধিকার গোষ্ঠী রিপ্রিভের পরিচালক মায়া ফোয়া। তিনি বলেন, মাদক অপরাধী এবং মানবাধিকারের পক্ষে দাঁড়ানো যাদের একমাত্র অপরাধ ছিল, এমন লোকদেরসহ প্রতিদিনই হত্যা করা হচ্ছে সৌদিতে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।