বিডিজেন ডেস্ক

নাগরিক নয় এমন ব্যক্তিদের জন্য সম্পত্তির মালিকানা গ্রহণের আইন কঠোর করল কুয়ত সরকার। রিয়েল এস্টেট বাজারে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন আইন অনুযায়ী, জিসিসভুক্ত দেশ-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং ওমানের নাগরিকরা কুয়েতিদের মতো একই শর্তে কুয়েতে সম্পত্তির মালিকানা হতে পারবেন। তবে যারা জিসিসিভুক্ত দেশ ও কুয়েতের নাগরিক নন তাদের জন্য সম্পত্তির মালিকানা গ্রহণে বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে কুয়েতে কমপক্ষে দশ বছরের বসবাস, একটি পরিষ্কার আইনি রেকর্ড, আর্থিক যোগ্যতা এবং কুয়েতি মন্ত্রী পরিষদ থেকে অনুমোদন।
কুয়েতের নতুন আইনে আরও বলা হয়, জিসিসিভুক্ত দেশের নাগরিক না হলে এক হাজার বর্গ মিটার বেশি জায়গার মালিক হতে পারবেন না। এছাড়া আইনে উত্তরাধিকার এবং নাগরিকত্ব পরিবর্তনের মতো জটিল পরিস্থিতিগুলোর বিষয়গুলোকেও উল্লেখ করা হয়েছে।
নতুন আইন অনুযায়ী, কুয়েতের সম্পত্তির উত্তরাধিকারী যদি জিসিসিভুক্ত দেশের নাগরিক না হয় তাহলে তাকে এক বছরের মধ্যে এটি বিক্রি করতে হবে। এছাড়া যেসব কুয়েতি নারী অন্য জিসিসি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা কুয়েতিদের মতো সম্পত্তির অধিকার পাবেন। তবে যারা জিসিসভুক্ত নয় এমন দেশগুলোর নাগরিকত্ব গ্রহণ করেছেন তাদেরকে সম্পদের মালিকানা নিয়ে বিদেশি নাগরিকের মতো কঠোর আইনের মধ্য দিয়ে যেতে হবে।

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।