logo
প্রবাসের খবর

গ্র্যামিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে, চতুর্থবার বিজয়ী শাকিরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
গ্র্যামিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে, চতুর্থবার বিজয়ী শাকিরা
গ্র্যামি পুরস্কার হাতে বিয়ন্সে ও শাকিরা। ছবি: সংগৃহীত

সংগীতের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো গ্র্যামি অ্যাওয়ার্ডস। জমকালো আয়োজনে গ্রামির ৬৭তম আসর বসেছিল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে।

এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডসের জৌলুশ আরও বাড়িয়ে দিয়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এ ছাড়া, দুনিয়া কাঁপানো জনপ্রিয় পপ গায়িকা শাকিরাও চতুর্থবারের মতো গ্র্যামি জয় করেছেন।

পপ তারকা বিয়ন্সে ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই তারকা আরও একবার নতুন ইতিহাস গড়লেন। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতেছেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে।

Beyonce-byns.width-750

২০২৪ সালে মুক্তি পেয়েছিল বিয়ন্সের অ্যালবাম কাউবয় কার্টার। কান্ট্রি মিউজিকের এই অ্যালবামের জন্যই ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামিতে এতগুলো মনোনয়ন আর কেউ পাননি।

কাউবয় কার্টার অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিম অংশে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের নিয়ে। বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন টেলর সুইফট। এ সময় গায়িকা বলেন, ‘আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই, যেন নিজের প্যাশন নিয়েই যেন সবাই কাজ করেন।’

কেবল সেরা কান্ট্রি অ্যালবাম নয়, মাইলি সাইরাসের সঙ্গে জুটি বেঁধে বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। ‘আই মোস্ট ওয়ান্টেড’ পারফরম্যান্সের জন্য গ্র্যামি জিতেছেন দুই তারকা।

Shakira-skr.width-750

এদিকে ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন শাকিরা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী জেনিফার লোপেজ। এ সময় দর্শক আসনে উপস্থিত ছিল শাকিরার দুই সন্তান মিলান ও সাশা।

পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শাকিরা। লস অ্যাঞ্জেলেসে দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন তিনি। পরে তাঁর পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোনদের’ উৎসর্গ করেন।

তিনি বলেন, ‘আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সব সময় তাদের লড়াইয়ের পাশে আছি।’ পুরস্কার নেওয়ার পর পারফর্মও করেন শাকিরা।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে