বিডিজেন ডেস্ক

ইয়েমেনের হুতিরা ইসরায়েলের লোহিত সাগরের বন্দর শহর ইলাতের ‘একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তবে হামলায় হতাহতের বিষয়ে তারা কিছু জানায়নি। অন্যদিকে হামলার বিষয়ে ইসরায়েলও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
ইরানের সহায়তাপুষ্ট হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল শনিবার (১৬ নভেম্বর) ইসরায়েলে ড্রোন হামলার কথা জানিয়েছেন।
ইয়াহিয়া সারি টেলিভিশন বক্তৃতায় বলেন, ‘আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত, গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এবং লেবাননের ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে।’
২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হামলা চালিয়ে আসছে হুতিরা। ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালাচ্ছে তারা।
হুতিদের হামলার কারণে অনেক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালের পরিবর্তে ঘুরপথে চলাচল করছে। অন্যদিকে গত ফেব্রুয়ারি থেকে হুতিদের হামলার জবাব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তারা এরই মধ্যে হুতিদের লক্ষ্যবস্তুতে কয়েকবার বিমান হামলা চালিয়েছে।

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে নির্মাণাধীন শক্তিশালী ধাতব বিম দিয়ে তৈরি এ বাঁধ সান ডিয়েগো থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তবে যেসব স্থানে এর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ মনে করছে, তেমন কিছু নির্দিষ্ট এলাকায় দেয়াল নির্মাণ করা হবে না।
বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।” তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।
এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।