বিডিজেন ডেস্ক

ফিলিস্তিনের গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, যুদ্ধের সময় বন্ধ থাকা স্কুলটি বাস্তুচ্যুতদের বাসস্থান ছিল।
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, তারা হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করেছে যেটি ইসরায়েলে ‘সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করতে’ ব্যবহার করা হতো।
হামাস সামরিক উদ্দেশ্যে স্কুল এবং অন্য বেসামরিক এলাকা ব্যবহার করার কথা অস্বীকার করেছে।
হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আল-জায়তুন এলাকায় শনিবারের হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও ছয়জন নারী রয়েছে।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি একই মৃতের সংখ্যা জানিয়েছে এবং যোগ করেছে যে একজন নারী গর্ভবতী ছিলেন।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, দক্ষিণ গাজার মুসাবাহ এলাকায় স্বাস্থ্য মন্ত্রকের গুদামে ইসরায়েলি হামলায় তাদের চার কর্মী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি বিমান হামলা কি না তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়।
বিবিসি নিহত স্বাস্থ্যকর্মীদের প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য আইডিএফ-এর সঙ্গে যোগাযোগ করেছে।
৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজার বেশ কয়েকটি স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে।
সূত্র: বিবিসি

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।