বিডিজেন ডেস্ক

ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। আলোচকেরা ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও মহানবী (সা.) এর জীবন আদর্শের ওপর আলোচনা করেন। বিশ্বের প্রতিটি মুসলমান মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে অবধারিতভাবে সমাজে শান্তি-শৃঙ্খলা বিরাজ করত বলে তারা মতপ্রকাশ করেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিচারণা করেন।

তিনি বলেন, মহানবীর (সা.) জীবনাচরণ ও আদর্শ থেকে আমরা অনুধাবন করতে পারি যে, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা না হলে মানবিক মর্যাদা সুরক্ষিত রাখা সম্ভব নয়।
রকিবুল হক মহানবী (সা.) এর মহান জীবনীর ওপর আলোকপাত করার সময় ‘মদিনা সনদ, হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয় ও বিদায় হজ’র ভাষণের তাৎপর্য তুলে ধরেন।
রাষ্ট্রদূত বিশ্বশান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ করে জনকল্যাণকর কাজে মনোযোগী হওয়ার এবং তার জীবনকে আদর্শ মেনে দেশের ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবাইকে আহ্বান জানান।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়ায় দেশ, জাতি তথা মুসলিম উম্মাহর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। বিজ্ঞপ্তি

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।