logo
প্রবাসের খবর

কাজ খুঁজতে প্রবাসীদের ৬০ দিন সময় বেঁধে দিল সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ অক্টোবর ২০২৪
Copied!
কাজ খুঁজতে প্রবাসীদের ৬০ দিন সময় বেঁধে দিল সৌদি
সৌদি আরবে কাজ করছেন বিদেশি শ্রমিকরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভিসার (ইকামা) মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের নতুন কাজ খুঁজতে ৬০ দিন সময় বেঁধে দিল সৌদি আরব সরকার। এই সময়ের মধ্যে নতুন কাজ খুঁজে না পেলে বহির্গমন ভিসায় তাদের দেশটি থেকে বের করে দেওয়া হবে। সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়টি জানায়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পদ্ধতি গ্রহণ না করা হয়, তাহলে শ্রমিক কাজে অনুপস্থিত হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে অনুপস্থিতির প্রতিবেদন প্রত্যাহার করা হবে না।

সৌদি আরবের মোট জনসংখ্যার একটি বড় অংশই প্রবাসী।

বহির্গমন ভিসায় প্রবাসী কর্মীদের প্রস্থান নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছে। কোনো কর্মীর ওপর বহির্গমন ভিসা জারি হলে যদি নিয়োগকর্তা তার অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হন তাহলে তাদের ভিসা বাতিলের জন্য আবেদন করতে হবে এবং কর্তৃপক্ষের কাছে অনুপস্থিতির প্রতিবেদন দাখিল করতে হবে।

সাম্প্রতিক বছরগুলোপতে সৌদি তার চাকরির বাজারকে আরও আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক করতে শ্রম আইন সংস্কার করেছে। সৌদি সরকার সম্প্রতি শ্রমিকদের চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণের জন্য উল্লেখযোগ্য শ্রম আইন পরিবর্তনে অনুমোদন দিয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে