রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) নির্বাহী কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা হয়।
বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার করা বিশেষত সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, উদ্ভাবন ও প্রবাসীদের সাফল্যকে বিশ্বমঞ্চে যথাযথভাবে উপস্থাপন করা নিয়ে আলোচনা করেন এমবিএফএ নেতারা।
সভায় হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, ‘এমবিএফএ মালয়েশিয়ায় বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে যে কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে “বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল” একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।’
এ ছাড়াও, তিনি আশ্বাস দেন, মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির শিশু-কিশোরদেরকে ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এমবিএফএ-এর বাংলা স্কুল ‘আর্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম’ কার্যক্রমে হাইকমিশনের সহযোগিতা আরও জোরদার করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ হাইকমিশনার মোসাম্মাৎ শাহানারা মনিকা, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার) মো. মুর্শেদ আলম, কাউন্সেলর (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ ও প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ।
এ ছাড়া, এমবিএফএ–এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর ফিরোজ, মো. মাসুদুর রহমান, মাহফুজ কায়সার অপু, মো. কাজী নজরুল ইসলাম, ডা. মহুয়া রায় চৌধুরী ও বেদৌরা নাজনীন ঈষিতা।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।