logo
প্রবাসের খবর

অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪
Copied!
অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। ছবি: ঢাকা ট্রিবিউন

অস্ট্রেলিয়ার ওয়ালপোলের সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। তবে তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে।

খবর ঢাকা ট্রিবিউনের।

শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে ওয়ালপোল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী এবং তাদের সহপাঠী শাফায়েত হোসেন।

জানা গেছে, শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি বড়দিনের ছুটিতে ৪-৫টি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়ালপোল পশ্চিম শহরে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন। এ সময় স্বপন-পাপড়ির দুই মেয়ে সমুদ্রের পানির ভাটার টানে ডুবে যাচ্ছিল। দ্রুত তাদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন তাঁরা। সন্তানেদের জীবিত উদ্ধার করতে পারলেও তাঁরা দুজন ডুবে যান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী ছিলেন শহিদুল হাসান স্বপন। একই ডিসিপ্লিনের শিক্ষার্থী ছিলেন সাবরিনা আহমেদ পাপড়িও। তারা দুজন স্বামী-স্ত্রী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

এদিকে তাদের মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইনিস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স (বিআইপি) গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

এই দম্পতির আত্মত্যাগ ও অকাল মৃত্যু তাদের বন্ধু, সহপাঠী, পরিচিতজন এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে। তাদের দুই মেয়ের নিরাপত্তা এবং ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, সে জন্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও সহায়তায় এগিয়ে এসেছে।

সূত্র: ঢাকা ট্রিবিউন

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৬ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৩ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৫ দিন আগে