logo
প্রবাসের খবর

আবুধাবির রাস্তায় রোবট গাড়ি: পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ ডিসেম্বর ২০২৪
Copied!
আবুধাবির রাস্তায় রোবট গাড়ি: পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা
আবুধাবির রাস্তায় রোবট গাড়ি: পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা

বিশ্বের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি হয়ে উঠছে আজকের আবুধাবি। এই শহরে এবার নিয়ে আসা হয়েছে উবারের একেবারে নতুন স্ব-চালিত গাড়ি। এর নাম রোবোট্যাক্সি। এতে থাকবে না কোনো চালক।

আরব আমিরাতের রাজধানীতে নতুন এই পরিষেবা চালু হয়েছে। নির্দিষ্ট লোকেশনের মধ্যে এই রাইডের অফার শুরু হয়েছে। এতে থাকছে নানা সুবিধা।

সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস বলছে, উইরাইডের সঙ্গে মিলে এই পরিষেবা চালু করেছে উবার। এর আগে আমেরিকার বাইরে এ জাতীয় পরিষেবা কোথাও দেখা যায়নি।

এই পরিষেবা নিয়ে আপনি চাইলেই যেতে পারবেন সাদিয়াত, ইয়াস দ্বীপে। এ ছাড়া জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে পারবেন কিংবা সেখান থেকে আসতেও পারবেন। তবে এখন এত সেবা মিলবে না। কিছু এলাকার জন্য আপাতত চালু করা হয়েছে।

আগামীতে এই পরিষেবা আরও বাড়ানোর চিন্তা রয়েছে উইরাইড ও উবারের।

এই পরিষেবা পেতে আলাদা করে কিছুই করতে হবে না। আপনি শধু উবারএক্স কিংবা উবার কমফোর্টে গিয়ে এই গাড়ির জন্য বুক করবেন। তবে এখন পরিষেবায় তাদের একজন অপারেটর থাকবেন। তিনি সব দিকনির্দেশনা দেবেন।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে