logo
প্রবাসের খবর

ভিসা ছাড়া থাকার সময়সীমা কমাচ্ছে থাইল্যান্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ মার্চ ২০২৫
Copied!
ভিসা ছাড়া থাকার সময়সীমা কমাচ্ছে থাইল্যান্ড
ছবি: পিক্সাবের সৌজন্যে

বিদেশি পর্যটকদের ভিসা ছাড়া থাকার সময়সীমা কমানোর পরিকল্পনা করছে থাইল্যান্ড। দেশটির পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সোরাওং থিয়েনথং গতকাল সোমবার জানিয়েছেন, থাইল্যান্ড বিদেশি পর্যটকদের ভিসা ছাড়া থাকার অনুমতির মেয়াদ ৩০ দিন করার পরিকল্পনা করছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, অবৈধ ব্যবসায় জড়িত হওয়ার জন্য এই ছাড়ের সুযোগ গ্রহণকারী ভ্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দক্ষিণ-পূর্ব এশীয় এই দেশটি। এটি তারই অংশ।

২০২৪ সালের জুলাই থেক ৯৩টি দেশের পাসপোর্টধারীদের ৬০ দিনের বেশি সময়ের জন্য তাদের দেশে থাকার অনুমতি দিয়েছে থাইল্যান্ড। গতকাল সোমবার সুরাওংয়ের বরাত দিয়ে বিভিন্ন থাই সংবাদমাধ্যম জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় নীতিগতভাবে এই সময়সীমা ৩০ দিনের মধ্যে কমিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছে।

ব্যাংকক পোস্ট বলছে, থাই ট্রাভেল এজেন্টদের সংগঠন দেশটিতে অবৈধভাবে কাজ বা ব্যবসা করা বিদেশিদের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে থাই হোটেল সমিতি জানিয়েছে, দীর্ঘ ভিসা-মুক্ত সময়কাল বিদেশিদের অবৈধভাবে ভাড়া দেওয়া কনডোমিনিয়াম ইউনিট বৃদ্ধির জন্য আংশিকভাবে দায়ী হতে পারে।

থাইল্যান্ডের ‘দুর্বল’ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পর্যটন খাত এখনও গুরুত্বপূর্ণ, যা এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম। সরকার এই বছর বিদেশি পর্যটকদের আগমন ৪ কোটি ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা ২০১৯ সালের রেকর্ড ভেঙে দেবে। জানুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে থাইল্যান্ডে ৭.৬৬ মিলিয়ন বিদেশি পর্যটক গেছেন, যা এ বছরের তুলনায় ৪.৪% বেশি।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৬ দিন আগে