logo
প্রবাসের খবর

লেবাননে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে ৩০ মরদেহ উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ নভেম্বর ২০২৪
Copied!
লেবাননে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে ৩০ মরদেহ উদ্ধার
ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্থ ভবন। ছবি: সংগৃহীত

লেবাননের বারজা শহরের একটি আবাসিক ভবনে মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ইসরায়েলি হামলার পর উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩০টি মরদেহ উদ্ধার করেছেন।

খবর বার্তা সংস্থা এপি ও ইউএনবির।

মঙ্গলবার রাতে বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ বেঁচে আছেন কি না বা আর কারও মরদেহ আটকা পড়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি এবং হামলার লক্ষ্যবস্তুও জানা যায়নি।

লেবাননের মধ্যাঞ্চলের বন্দর নগরী সিডনের ঠিক উত্তরে বারজা শহরে এখন পর্যন্ত নিয়মিত হামলা চালানো হয়নি।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোস্তফা দানাজ বলেন, কিছু প্রতিবেশী জানিয়েছেন যে এখনো লোকজন নিখোঁজ রয়েছেন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। অক্টোবর মাসের শুরুর দিকে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে।

আরও দেখুন

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৪ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

৬ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১০ দিন আগে

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাকটিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা এতটাই বিভৎস যে বিস্তারিত প্রকাশের যোগ্য নয়।

১১ দিন আগে