বিডিজেন ডেস্ক

পশ্চিমবঙ্গে সদ্য মুক্তি পাওয়া নতুন দুই সিনেমায় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভিন্নভাবে আবিষ্কার করেছেন দর্শক। সিনেমায় আইটেম গান ও অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাঁকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন শ্রাবন্তী।

‘আড়ি’ ও ‘আমার বস’—দুই ছবিতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন শ্রাবন্তী। অনেক দিন পর ‘আড়ি’ ছবিতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী। ইতিমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাশাপাশি ‘আমার বস’ ছবিতে শ্রাবন্তী ধরা দিলেন সাহসী দৃশ্যে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছবিতে শ্রাবন্তীর অন্তরঙ্গ মুহূর্ত নিয়েও আলোচনা হচ্ছে। তাঁকে পর্দায় এর আগে এমন দৃশ্যে দেখা যায়নি।

শ্রাবস্তী বলছেন, এই দৃশ্যে অভিনয় নিয়ে সংশয়ে ভোগেননি তিনি। ‘আমার বস’ ছবির ‘মালাচন্দন’ গানটিতে শ্রাবন্তী ও শিবপ্রসাদের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি নায়িকার পিঠে লিখলেন পরিচালক।

আনন্দবাজারে ভিডিও সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আমি আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় এক ফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার ওপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর।’
একইভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি দর্শকদের ভালো লাগছে দেখে খুশি শ্রাবন্তী।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।