logo
প্রবাসের খবর

ওমানে বাংলাদেশি খুন, জড়িত সন্দেহে এক প্রবাসী গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ জুলাই ২০২৫
Copied!
ওমানে বাংলাদেশি খুন, জড়িত সন্দেহে এক প্রবাসী গ্রেপ্তার

উপসাগরীয় দেশ ওমানে এক বাংলাদেশি প্রবাসী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। রয়্যাল ওমান পুলিশের (আরওপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ওমান।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আল শারকিয়াহ গভর্নরেটের সুর উইলিয়াত এলাকায় এক বাংলাদেশি নাগরিককে খুন করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তবে নিহত বাংলাদেশি নাগরিকের পরিচয় এবং হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলিয়াত এলাকায় মাদকদ্রব্য পাচারের অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রয়্যাল ওমান পুলিশ কমান্ড জানিয়েছে, ওই ভারতীয় নাগরিককে তার ব্যক্তিগত গাড়িতে করে বিপুল পরিমাণ অ্যালকোহল বহন ও পাচারের উদ্দেশ্যে পরিবহন করার সময় আটক করা হয়। ওমানে অ্যালকোহল পরিবহন ও পাচারের বিষয়ে কঠোর আইন এবং এই ধরনের অপরাধের জন্য গুরুতর শাস্তির বিধান রয়েছে।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যের ২৭ আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলার ঘোষণা ইরানের

স্থানীয় সময় আজ রোববার (১ মার্চ) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

১ দিন আগে

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

মিলানে ব্যাংকের ভল্টে চুরির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

ন্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেই লকার থেকে ভল্টের চাবি উদ্ধার করেন। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় ভল্ট থেকে বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৬ দিন আগে